ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কমলাপুর থেকে যাত্রীবোঝাই বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  2:47 PM

news image

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবোঝাই একটি বগি রেখেই ছেড়ে গেছে ট্রেন। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নামে ট্রেনটি সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন ছাড়ে। জানা গেছে, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি থাকায় সেটি মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে। ওই বগির জন্য ১০৫ জন টিকিট কেটেছিলেন। ‌ কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকালেই জানিয়ে দেওয়া হয়। যারা বিষয়টি আগে থেকেই জেনেছেন, তাদের অনেকেই অন্য বগিতে উঠেছেন। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেন ছাড়ার শেষ সময়ে বগি বাতিলের বিষয়ে জানতে পারেন তারা। তার আগে ওই বগিতে সবাই উঠে পড়েন। ট্রেন চলে যাওয়ার পরে জানতে পারেন বগিটি যাবে না। কর্তৃপক্ষ এখন তাদেরকে টিকিটের টাকাও ফেরত নিতে বলছে। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, গিয়ার সংশ্লিষ্ট সমস্যা থাকায় দুর্ঘটনা এড়াতে বগিটির রেখে দেওয়া হয়। যাত্রীদের অন্য বগিতে পাঠানোর জন্য অতিরিক্ত বগি ছিল না। যাত্রীদের টিকিটের টাকা ফেরত নিতে বলেছি। তিনি বলেন, আমাদের কাছে আজকে অল্টারনেটিভ বগি নেই। আশা করছি, কালকে থেকে কোনো কোচ এমন হলে রিপ্লেস ছাড়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম