ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

কমলাপুরে চাপ বেড়েছে ঘরমুখো যাত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  11:24 AM

news image

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে। একইসঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং। বুধবার (১৯ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন। কিশোরগঞ্জগামী যাত্রী আলম জানান, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সেহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি। ট্রেন ছাড়তে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে। রাজশাহীর যাত্রী মজিদ বলছেন, ছুটি শুরু হওয়ায় আজকে মানুষের ভিড় বেশি। তারমধ্যে ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে হবে। তবে সব কষ্ট সার্থক হবে যদি ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি। এদিকে টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তাপ্রহরীরা। যাদের টিকিট আছে তারাই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন। মূলত, গত ৭ এপ্রিল থেকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীকে নিজের এনআইডির মাধ্যমে টিকিট কিনতে হচ্ছে। তাই, টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে তারপরেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদের। নোমান গাজী নামে এক যাত্রী বলছেন, এবার স্টেশন এলাকায় শৃঙ্খলা রয়েছে। যাত্রী ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেন না। আবার ট্রেনও যথা সময়ে ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম