ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কমলগঞ্জে বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২২,  3:13 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে শাবল দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করার খবর পাওয়া গেছে। রোববার রাত ১২টায় আদমপুর ইউনিয়নের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর (৫৮) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে জহিরুল ইসলাম (২৮) পলাতক রয়েছে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাতে বাবা আব্দুল গফুর ও মা হাসতন নেছার (৪৫) সঙ্গে ছেলে জহিরুল ইসলামের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ছেলে জহিরুল ইসলাম ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরে আঘাত করে।  এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে জহিরুল পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।  আহতদের মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আব্দুল গফুরের মৃত্যু হয়। আহত মা হাসতন নেছার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম