ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কমলগঞ্জে চলন্ত ট্রেনে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২২,  2:44 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন লেগেছে। আজ শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি দুপুর ১টার দিকে শমসেরনগরের বিমানঘাঁটি এলাকা অতিক্রিম করার সময় ট্রেনের এসি বগিতে আগুণ লাগে। এ ঘটনায় ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিতে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা রওয়ানা দিয়েছেন। ওই ট্রেনের যাত্রী সুখেন দাশ প্লাবন জানান, তিনি ট্রেনটির এসি বগিতে ছিলেন।

হঠাৎ ধোঁয়ায় বগি আচ্ছন্ন হয়ে যায়। তিনি সামনে এগিয়ে দেখেন ট্রেনে আগুন ধরেছে। সাথে সাথে তিনি ট্রেনের দায়িত্বরত টিটিকে জানান। এরপর ট্রেনটি থামানো হয়। তিনি জানান, ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে। তবে যাত্রীরা অক্ষত আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা থেকে আসা সিলেটগামী ট্রেনটি শ্রীমঙ্গল ছেড়ে যাওয়ার পর বিমানঘাঁটি এলাকা অতিক্রিম করার সময় আগুন লেগেছে। এ ঘটনায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেন লংলা স্টেশনে আটকা পড়েছে। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ফাবিদুর রহমান বলেন, খবর পেয়ে আগুন নেভাতে আমাদের দুইটি ইউনিট রওয়ানা দিয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম