ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ‘নতুন ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা: প্রথমবারের মতো কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা উড়তে থাকা ফ্রান্সকে মাটিতে নামাতে পারে ‌‘অতি-আত্মবিশ্বাস’ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই মেসি-রোনালদোকে ‘অনুপ্রেরণা’ বললেন কেইন, জানালেন আড়ালে করা কঠোর পরিশ্রমের কথা বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু

কমবে স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  4:38 PM

news image

দেশে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করতে এবং স্বর্ণ চোরাচালান বন্ধ করার জন্য স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই প্রস্তাব বাস্তবায়ন হলে আগামীতে স্বর্ণের দাম কমে যাবে।  বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-’২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের ২৯ অক্টোবর ‘স্বর্ণ আমদানি নীতিমালা ২০১৮’ প্রণীত হয়েছে। এ নীতিমালা প্রণয়ন পরবর্তী সময়ে সরকারি নিয়মনীতি অনুসরণ করে স্বর্ণ আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তাই দেশে বৈধ পথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা এবং স্বর্ণ চোরাচালান বন্ধ করার লক্ষ্যে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করছি। এতে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছি। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। বেলা পৌনে ১২টার দিকে লাল ব্রিফকেসে হাতে সংসদ ভবনে প্রবেশ করেন মুস্তফা কামাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম