ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

কমবে শীত সাথে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২২,  11:35 AM

news image

সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। শীতে জবুথবু দেশের মানুষ। সেই শৈত্যপ্রবাহ কেটে গিয়ে শীত আজ থেকেই কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মেধ্যে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে শীত কমলেও তিন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ফলে মেঘ থাকায় সেসব এলাকায়ও শীত কম পড়বে। অধিদপ্তর বলছে, বৃষ্টি চলে গেলে নিশ্চিত করা যাবে, এ বছর শীত বিদায় নিচ্ছে না আরও কয়েকদিন থাকবে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন

‘ঢাকায় আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। সারাদেশেই তাপমাত্রা আজ থেকে বাড়বে। আগামী কয়েক দিন সারাদেশেই তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, সামনে একটি বৃষ্টির ইভেন্ট আছে। বৃষ্টির ওপরে নির্ভর করে শীত থাকছে না চলে যাচ্ছে। তিনি আরও বলেন, বুধবার সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হওয়া-না হওয়ার বিষয়টিও নির্ভর করছে বুধবারের বৃষ্টির ওপর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম