ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কমনওয়েলথ গেমস: টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশের মেয়েরা

#

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২২,  6:05 PM

news image

ছবি: সংগৃহীত 

কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল। কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে আজ (বুধবার) কেনিয়াকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। যদিও একটা সময় বেশ চাপেই ছিল তারা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটারের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

একটা পর্যায়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস। জবাব দিতে নেমে কখনই ম্যাচে ছিল না কেনিয়া। পাঁচ নম্বরে নামা শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া। সবচেয়ে ভয়ংকর ছিলেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে। এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম