ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

#

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  2:08 PM

news image

পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। দুদিন বন্ধ থাকার পর নতুন শুল্কে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানির কারনে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসছে স্বস্থি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে বলছে ভোক্তারা।  বুধবার দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোন ঠিক নাই। প্রতি দিন কোন পণ্যের দাম কমে আবার কোন পণ্যের দাম বাড়ে। বাজার নিয়ন্ত্রন থাকে না। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে বাজার মনিটরিং করতো। কিন্তু এখন সেটাও করেনা। ফলে বাজার নিয়ন্ত্রণ থাকছে না। কিছু কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্যপনণ্যের দাম রাখছে। ফলে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারনে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। যদি প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকতো তাহলে সাধারণ ভোক্তাদের জন্য অনেক সুবিধা হতো।  হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১০৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। তকে ক্রেতা সংখ্যা অনেক কম। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরোও কমতে পারে বলেও জানান এই বিক্রেতা। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি মেট্রিকটন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে এবং দামও কমে যাবে। হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ৩টি ট্রাকে ৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম