ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

কমছে যমুনার পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২২,  10:30 AM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে জেলার বন্যা পরিস্থিতি। তবে এখনো বন্যাকবলিত এলাকার বসতবাড়ি থেকে পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না বানভাসিরা। পানি উঠে পড়ায় বন্ধ রয়েছে ৮৫ শিক্ষাপ্রতিষ্ঠান, নষ্ট হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমির ফসল। গত ১২ ঘন্টায় ১০ সেন্টিমিটার কমে শুক্রবার (২৪ জুন) সকালে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানিয়েছেন, দ্রুত পানি কমছে। ২ থেকে ৩ দিনের মধ্যে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচে চলে আসবে। বন্যার পানি কমলেও এখনো দুর্ভোগে রয়েছে জেলার পাঁচটি উপজেলার ৫০ হাজার মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় ৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে কারণে পাঠদান বন্ধ রয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১২ হাজার ৫০০ হেক্টর জমির আমন বীজতলা, সবজিসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্থদের মাঝে শুরু হয়েছে ত্রাণ বিতরণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম