ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কভিড টিকা নিয়ে কোটিপতি

#

১১ নভেম্বর, ২০২১,  12:17 PM

news image

কভিড টিকা নিয়ে এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে সংশয় আর ভয় রয়েছে। সেই সংশয় আর ভয়ের কারণে অনেকে টিকা নিতে অস্বীকারও করছেন। বিভিন্ন দেশের সরকার টিকা নিয়ে নানা সচেতনতামূলক উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে সেই উদ্যোগেও সাড়া মিলছে না কোথাও কোথাও। তাই বাধ্য হয়ে সরকারি বা বেসরকারি উদ্যোগে জনগণকে টিকা নিতে উৎসাহদানে কোথাও কোথাও নানা পুরস্কারের আয়োজন করা হয়েছে। তেমনই উদ্যোগ নিয়ে কভিড টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। 'দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স' নামে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই লটারিতে অংশ নিয়েছিলেন ৩০ লাখ মানুষ। সবার মধ্য থেকে কপাল খুলে গেছে জোন ঝু নামে এক নারীর। জোন জানান, টিকা নিয়ে খেলায় অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু অতশত আর ভাবেননি। টিকা নেওয়ার পরদিনই তাকে ফোন করে বলা হয়, আপনি কোটি টাকা জিতেছেন। জোন বলেন, 'প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু একের পর এক ফোন আসতে শুরু করায় হতবাক হয়ে যাই।' টিকা নিয়ে ১০ লাখ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা) জিতেছেন জোন। স্কাইনিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম