ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

কন্যাসন্তানের মা হলেন এভলিন

#

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  12:06 PM

news image

বলিউড অভিনেত্রী এভলিন শর্মা ও তাঁর স্বামী তুশান ভিন্দি কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। এটি তাঁদের প্রথম সন্তান। সামাজিক পাতায় ভক্তদের এ সুখবর ভাগাভাগি করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী নিজেই। সেইসঙ্গে এভলিন তাঁর কন্যার নামও জানিয়েছেন, যুক্ত করেছেন মা-মেয়ের ছবি।

গত ১২ নভেম্বর কন্যাসন্তান প্রসব করেন এভলিন। এ দম্পতি তাঁদের মেয়ের নাম রেখেছেন আভা রানিয়া ভিন্দি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এভলিন ক্যাপশন জুড়েছেন, ‘আভা ভিন্দির মা হওয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।’ এ বছরের জুলাইয়ে এভলিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। বলেছিলেন, তিনি ও তাঁর স্বামী প্রথম সন্তানের আশা করছেন। বেবি বাম্প দেখিয়ে ছবিও পোস্ট করেছিলেন। বলিউড বাবলের খবর, ২০২১ সালের ১৫ মে অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের প্রেমিক তুশানকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এভলিন। অবশ্য বিয়ের দারুণ কিছু ছবি পোস্ট করে এ খবর জানান জুনে। এ যুগল আংটিবদল করেন ২০১৯ সালের অক্টোবরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম