ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রির ঘরে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৫,  12:00 PM

news image

কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। বাড়ছে শীতের মাত্রা, কমছে তাপমাত্রা। সোমবার (২৪ নভেম্বর) বছরের জেলাটিতে তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। রোববারও ১২ ডিগ্রির ঘরে ছিল এই জেলার তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে শীত দ্রুত প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। আগামী দু-এক দিন তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম