ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ফলতা আসনে পুনঃভোট শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৬,  10:55 AM

news image

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা আসনে পুনঃভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলতা আসনের ২৮৫টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এই আসনে ভোটার সংখ্যা ২৩ লাখের কিছু বেশি। প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি বুথে সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বুথের ভেতরে সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। এর আগে, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হলেও ফলতা আসনে ভোটগ্রহণ স্বচ্ছ হয়নি বলে অভিযোগ ওঠে। পরে কমিশন তদন্ত করে ২১ মে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত দেয়। তবে প্রথম দফার তুলনায় এদিন সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন চোখে পড়েনি। সকালে যারা ভোট দিতে এসেছেন তাদের অনেকেই গরম এড়াতেই দ্রুত কেন্দ্রে এসেছেন বলে জানিয়েছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির দেবাংশু পণ্ডা, সিপিআইএমের শম্ভুনাথ কুর্মী, কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লাসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। তবে ভোট শুরুর দুই দিন আগে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। যদিও ব্যালট যন্ত্রে তার নাম ও দলের প্রতীক বহাল রয়েছে। আগামী ২৪ মে ফলতা আসনের নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম