ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

কঠোর নিরাপত্তায় একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলী

#

বিনোদন প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  6:59 PM

news image

অবশেষে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী। সোনারগাঁও হোটেলে শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার পর লাইট-ক্যামেরার সামনে আসেন আলোচিত এই জুটি। কড়া নিরাপত্তায় শুটিং চলছে। ইউনিটের লোক ছাড়া কাউকে সোনারগাঁও হোটেলে ঢুকতে দিচ্ছে না নিরাপত্তাকর্মীরা। শাকিব-বুবলীর শুটিং ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। চলমান ইস্যুতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করছেন তারা। রাজধানীর অভিজাত হোটেল সোনারগাঁওয়ে হচ্ছে গানের রোমান্টিক শুট। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শবনম বুবলীকে। শাকিব-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকেই। এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় শাকিব-বুবলী। সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন তারা। শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করেন বুবলী। জানান, তার সন্তানের বাবা শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান বীর। তার ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করেন শাকিব খান। স্বীকার করেন শেহজাদের বিষয়টি। এরপর আবারও নড়েচড়ে বসে শোবিজ দুনিয়া। বুবলীর বাসায় ভিড় করতে থাকে উৎসুক জনতা। যদিও পরে জানা যায়, ওই বাসায় থাকেন না বুবলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম