ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

কটাক্ষের শিকার কৌশানী!

#

বিনোদন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  7:56 PM

news image

টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। সীমানা পেরিয়ে বাংলাদেশের সিনেমাতেও কাজ করেছেন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেছেন। চিত্রায়ণ শেষ করে গেল সপ্তাহে কলকাতা ফিরেছেন এ অভিনেত্রী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশানী বেশ সরব। খোলামেলা ছবি শেয়ার করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন তিনি। এবারও তাই করেছেন। কিন্তু কৌশানীর এ ধরনের ছবি নিতে পারেনি অনেক নেটিজেন।

ফলে কটাক্ষ করে বসেছেন অনেকেই। ছবিগুলোরে কমেন্টস বক্সে এমনটাই দেখা গেছে। শেয়ার করা ছবিতে গোলাপী টপসের সঙ্গে হলুদ ব্লেজার ও শর্টস পরা অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলোতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। রিয়াদ নামের একজন লিখেছেন, ‘এমন ড্রেসে আপনাকে মোটেও ভালো লাগে না আপি। আপনি এমনিতেই অনেক সুন্দর সো নরমালি যেই পোশাক পরিধান করেন সেগুলোতেই আপনাকে বেশি ভালো সুন্দর দেখায়।’ একজন লিখেছেন, ‘অনেক ছবি তোলা হয়েছে, এবার প্যান্টটা পরে ফেলুন’। শুধু পোশাকের সমালোচনাই না, কৌশানীর বসার স্টাইলের সমালোচনাও করেছেন কেউ কেউ।  ‘প্রিয়া রে’ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। নিজের চরিত্রটি প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। আমার চরিত্রের নাম পিয়া। মেয়েটি পড়াশোনায় মোটেই ভালো না, কোনো সময় পাসই করে না।’ সিনেমাটি পরিচালনা করছেন পূজন মজুমদার। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এর আগে গ্যাংস্টার রিটার্নস, ওয়ার্নিং, মেন্টাল, বসগিরি, শাহেনশাহসহ ৯টি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম