ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

কচুয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  4:42 PM

news image

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় রিপন নামের আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘণ্টাখানেক সময় যানবাহন চলাচল বদ্ধ করে দেয় বিক্ষুব্ধ জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

নিহতরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার অটোরিকশা চালক সোহেল, একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। আহত যাত্রী রিপনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিকে আসা শাহরাস্তিগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে অটোরিকশার চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ঘটনার পরপরই পালিয়ে গেছে ট্রাকের ড্রাইভার। এই ঘটনায় নিহতরে মরদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম