ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৬,  7:52 PM

news image

রাজধানী ঢাকার কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে করে সড়কে সোয়া ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া সুলতানা। পুলিশ সূত্র বলছে, কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সে অবস্থিত ওই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশ অবরোধ করে মানববন্ধন করে। এর কিছুক্ষন পর তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। ট্রাফিক পুলিশ কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়; পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম