ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ১৫ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  10:02 AM

news image

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তাল উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনাকে 'যুদ্ধাপরাধ' বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৫ জুলাই) দেশটির উত্তর কিভু প্রদেশের প্রধান শহর গোমার রাস্তায় জনতা জাতিসংঘ মিশন-এমওএনইউএসসিও'র বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। দেশটিতে জাতিসংঘ মিশনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক দশকের পুরোনো লড়াই বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিক্ষোভ আরও উত্তরে বেনি এবং বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে। সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেন, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়, বুটেম্বোতে একজন শান্তিরক্ষী এবং দুইজন জাতিসংঘ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে। তারা পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, ঘাঁটি ভাঙচুর ও লুটপাট করেছে। বিবৃতিতে একজন মুখপাত্র বলেন, এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর যেকোনো আক্রমণ যুদ্ধাপরাধ মন্তব্য করে কঙ্গোলি কর্তৃপক্ষকে এই ঘটনাগুলি তদন্ত করে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান গুতেরেস। এর আগে হক সাংবাদিকদের বলেছিলেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং শক্তিবৃদ্ধি করা হচ্ছে। জাতিসংঘ বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে বলা হয়েছে। এর আগে মুয়ায়া টুইটারে জানান, নিরাপত্তা বাহিনী জাতিসংঘের কর্মীদের ওপর হামলা বন্ধ করতে বিক্ষোভকারীদের উদ্দেশে 'সতর্ক (ফাঁকা) গুলি' ছুড়েছে।সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম