ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

কঙ্গোতে খনি ধসে নারী-শিশুসহ দুই শতাধিক প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৬,  11:22 AM

news image

কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রুবায়া কোলটান খনি ধসে ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলে হয়, গতকাল শুক্রবার সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত বুধবার এই খনি ধসের ঘটনা ঘটে। তবে, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন, নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। এছাড়া নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন। ২০২৪ সাল থেকে খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের অভিযোগ, এম-২৩ এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে, রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে গত বছর ভারী অস্ত্রধারী এম-২৩ বিদ্রোহীরা আকস্মিক অভিযানে পূর্ব কঙ্গোর আরও বিস্তীর্ণ খনিজসমৃদ্ধ এলাকা দখল করে নেয়। এই বিদ্রোহী গোষ্ঠী রাজধানী কিনশাসার সরকার উৎখাত এবং কঙ্গোর তুতসি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম