ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

কখন চিনাবাদাম খেলে উপকার পাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ আগস্ট, ২০২৪,  3:43 PM

news image

হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে চিনাবাদাম খুবই উপকারী। এতে রয়েছে মোনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট। এই দুই হেলদি ফ্যাট হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। বিশেষজ্ঞদের মতে, খারাপ কোলেস্টেরল হৃৎপিণ্ডের জন্য খুবই ক্ষতিকর। চিনাবাদাম আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং কমাতেও সাহায্য করে। এর ফলে হৃদরোগ, স্ট্রোক হওয়ার প্রবণতা কমে।চিনাবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এ কারণে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খেলে আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে। চিনাবাদাম প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপকরণে ভরপুর একটি খাবার। তাই নিয়মিত চিনাবাদাম খেলে শরীরে এই সমস্ত ধরনের উপকরণের জোগান সঠিক মাত্রায় বজায় থাকবে।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন চিনাবাদাম খাওয়ার মানে এই নয় যে মুঠো মুঠো চিনাবাদাম খাওয়া। পরিমাণে অল্প খেতে হবে এই বাদাম। তাহলে রোজ খেলেও শরীরে কোনও সমস্যা দেখা দেবে না। প্রচুর পরিমাণে চিনাবাদাম প্রতিদিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো হবে না। চিনাবাদামের মধ্যে হেলদি ফ্যাট থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। তাই চিনাবাদাম খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। সহজে খিদে পাবে না। এমনকি বার বার খাওয়ার প্রবণতা কমবে। হেলদি স্ন্যাকস হিসেবে প্রতিদিন অল্প পরিমাণে চিনাবাদাম খাওয়া যেতেই পারে।

অনেকে চিনাবাদাম সামান্য ভেজে নিয়ে খান। কাঁচা হোক কিংবা সেঁকা বা ভাজা- সব ধরনের চিনাবাদামেই রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা সার্বিকভাবে আপনার স্বাস্থ্য ভালো রাখবে।   রাতে ঘুমের আগে চিনাবাদাম খেলে উপকার পাবেন। কারণ এই বাদামে মেলাটোনিন নামের একটি প্রাকৃতিক হরমোন রয়েছে যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করতে পারে। রাতে ভাল ঘুম হতেও সাহায্য করে এই হরমোন।

ওজন কমাতেও সাহায্য করে চিনাবাদাম। আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি করে এই বাদামের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। যার ফলে দেহের অতিরিক্ত মেদ দ্রুত ঝরে। সকালবেলা খালি পেটে কাঠবাদামের মতো আপনি খেতে পারেন চিনাবাদামও। এর ফলে চিনাবাদামের মধ্যে থাকা যাবতীয় পুষ্টী উপকরণ আপনার শরীরে সঠিক ভাবে সঠিক পরিমাণে শোষিত হবে এবং আপনার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম