ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে রেল যুক্ত হবে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গে : রেল সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৩,  2:48 PM

news image

কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গের সঙ্গেও রেলপথ যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির। আজ শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রেল সচিব। এ সময় রেল সচিব হুমায়ুন কবির বলেন, ‘রেলপথ পরবর্তীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরেও সংযুক্ত হবে। একইসঙ্গে বন্যপ্রাণী অভয়াশ্রমের জন্যে এ প্রকল্পের আওতায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।’ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দর থেকে সড়ক পথে আইকনিক রেলস্টেশনে যান তিনি। প্রধানমন্ত্রীকে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা নেচে-গেয়ে অভ্যর্থনা জানান। সেখানে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনে রেল চলাচলের জন্য উন্মুক্ত করবেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে রেলযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাবেন রামু স্টেশন। সেখান থেকে সড়ক পথে রামু সেনানিবাস হয়ে যাবেন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে। চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম