ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

কক্সবাজারে ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ পর্যটকের অস্বাভাবিক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২২,  3:57 PM

news image

কক্সবাজারে ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জনই তরুণী। বুধবার (১৮ মে) কক্সবাজারের পাঁচ তারকা মানের হোটেল সী গালে মো. মনিরুল ইসলাম (৪০) নামের এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পর্যটকের সঙ্গে থাকা স্ত্রী পরিচয়ে নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে সী গাল হোটেলের ৭২৪ নম্বর কক্ষে ওঠেন তারা। সেখানে রাত সাড়ে ১২ টার দিকে অসুস্থবোধ করলে পর্যটক মনিরুলকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

রাত ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্ত্রী পরিচয়ে সঙ্গে থাকা নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে তার পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এর আগে, বুধবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তারকা মানের হোটেল রয়েল টিউলিপে মাফুয়া খানম নামের এক নারী অসুস্থ হয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে এক তরুণী কক্সবাজার বেড়াতে এসে হোটেল বিচ হলিডেতে ওঠেন। গত ১৪ মে সকালে সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর বুধবার (১৮ মে) তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে অতিরিক্ত মদ্যপানে এ তরুণীর মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম