ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে পর্যটক শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২২,  6:07 PM

news image

কক্সবাজারের ইনানী সৈকতের পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপ সী পার্ল হোটেলের সুইমিংপুলে গোসল করতে নেমে মারা গেছে এক পর্যটক শিশু। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোটেলটি পরিচালনায় নিরাপত্তাসহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। মারিয়া চৌধুরী (৭) নামের ওই শিশু তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বেড়াতে আসে কক্সবাজারে। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তারকা মানের হোটেলটির সুইমিংপুলে পর্যটক শিশুর মর্মান্তিক মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান- ‘হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকলে এরকম অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটার কথা নয়।

’ ওসি জানান, একটি পাঁচ তারকা মানের হোটেলের সুইমিংপুলে নিরাপদ গোসলের কি সব ব্যবস্থা রয়েছে তার বিস্তারিত জানার জন্য ইতিমধ্যে হোটেলের ব্যবস্থাপক ও নিরাপত্তা কর্মকর্তাকে থানায় নোটিশ দিয়ে ডাকা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তাদের থানায় উপস্থিত হতে বলা হয়েছে। জানা গেছে, সুইমিংপুলে প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্কদের নিরাপদ গোসল করার জন্য কোনো নির্দেশিকা সেখানে নেই। নেই এসব সতর্ক করার জন্য কোনো নিরাপত্তা কর্মীও। এ ছাড়াও ওয়াটার পার্ক নামের যে বিনোদন কেন্দ্রটি রয়েছে সেখানেও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে দর্শনার্থীদের ভোগান্তির অভিযোগও উঠেছে। এসব বিষয়ে জানার জন্য রাতে হোটেলটির নিরাপত্তা কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করলেও তিনি মোবাইল রিসিভড করেননি। এমনকি ক্ষুধে বার্তা দিলেও কোনো জবাব মিলেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম