ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কক্সবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:37 AM

news image

কক্সবাজারে হত্যা মামলায় মো: খোকন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা সোমবার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: খোকন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামির পক্ষে অ্যাডভোকেট হোসেন রাফাত ফিরোজ মামলাটি পরিচালনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম