ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

কক্সবাজারে স্টাফ কোয়ার্টার থেকে হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২২,  12:16 PM

news image

কক্সবাজার শহরের কলতালী হোটেল-মোটেল জোনের ‘সী কক্স’ আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন। নিহত খালেদ আশরাফ বাপ্পি কক্সবাজারের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ওই হোটেলে পার্ট টাইম চাকরি করতেন বলে জানা যায়। সী কক্স হোটেলের রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সঙ্গে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার।

ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় বাসা থেকে উদ্ধার করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না এবং তার রুমটি ভেতর থেকে ‘লক’ করা ছিল।’ সদর থানার উপ-পরিদর্শক রিয়াজ জানান, মরদেহটি হাসপাতালে ছিল। সূত্রানুসারে জানতে পারলাম হোটেল সী কক্সের ৫ তলা বিশিষ্ট ভবনের ২য় তলায় একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার সহকর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে আমরা ঘটনাস্থলে এসে রুম তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল জব্দ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সদর থানার ওসি তদন্ত মো. সেলিম জানান, ‘শনিবার দিবাগত রাত থেকে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পারি। এরপরও যদি কোনো অভিযোগ পাই তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’  গত এক সপ্তাহে কক্সবাজারের ওয়ার্ল্ড বীচ রিসোর্টে এক যুবক এবং আলম গেস্ট হাউজ নামে এক হোটেলে এক পর্যটকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম