ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৬,  11:14 AM

news image

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনার পর রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সবাই পালিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কক্সবাজার জেলা দীর্ঘ বালুকাময় সমুদ্রসৈকত, দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন।


সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে। আসন্ন পূজার ৫ দিনের ছুটিতে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম