ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারে বিজিবি'র অভিযানে ১২ কোটি টাকা মূল্যমানের ইয়াবাসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২২,  3:20 PM

news image

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ টহলদল গত এক সপ্তাহব্যাপী তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রেজুআমতলী, রেজুপাড়া, ঘুমধুম এবং পালংখালী বিওপি’র বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ১২,০০,০০,০০০/- (বার কোটি) টাকা মূল্যমানের ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী যথাক্রমে (১) মোঃ নুরুল হক, পিতা-মোঃ আলী হোসেন, গ্রাম-তুলাতলী, পোষ্ট-উখিয়া, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার  এবং (২) মোঃ জাফর আলম (৫৭), পিতা-মৃত মকবুল আলম, গ্রাম-করবুনিয়া, পোষ্ট- চাকবৈঠা, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদেরকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীবিহীন আটককৃত মাদকের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উদ্ধারকৃত ইয়াবা মামলায়  ১১ জন পলাতক আসামী রয়েছে। উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১২৪,৪১,০৩,৬০০/- (একশত চব্বিশ কোটি একচল্লিশ লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মূল্যের ৪১,৪৭,০১২ (একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার বার) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৯৪,৫১,০৩,৬০০/- (একশত চুরানব্বই কোটি একান্ন লক্ষ তিন হাজার  ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৫৪ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম