ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

কক্সবাজারে বজ্রাঘাতে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২২,  2:59 PM

news image

কক্সবাজারে বজ্রাঘাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৯ জুন) দুপুর ১টার দিকে বজ্রাঘাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর ছেলে মো. ইমতিয়াজ (২৫), মো. ছাবেরের ছেলে মো. করিম (২৫), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সরতঘোনা এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩২)। আহত ব্যক্তিরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে রমিজ (৩৬) ও আক্কাছ (২২)। কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, রোববার (১৯ জুন) দুপুরে নৌকা মেরামতের সময় বজ্রাঘাতে চারজন আহত হন। এদের কুতুবদিয়া হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মৃত দুইজন সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় অপর দুইজন চিকিৎসাধীন। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম