ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  11:11 AM

news image

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এর আগে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ১০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজারে পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সফর।

দিনের কর্মসূচি অনুযায়ী তিনি কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম