ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২৪,  11:46 AM

news image

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই এলাকার মো. সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২) ও তার শিশুকন্যা ময়না (১৩), তোহা (৮)। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন মারা গেছেন। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের দায়িত্বশীল কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৯৪ মিলিমিটার। আর রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৬ মিলিমিটার। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম