ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

#

১১ নভেম্বর, ২০২১,  2:22 PM

news image

কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। নিহত ব্যক্তির নাম আকতারুজ্জামান পুতু বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আকতারুজ্জামান পুতুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পুতুর মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস জানিয়েছেন, আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম