ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

কক্সবাজারে নারী ও শিশুদের জন্য পৃথক জোনের সিদ্ধান্ত প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  10:55 AM

news image

কক্সবাজার বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে পর্যটকসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান,

জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর পুরোপুরি শ্রদ্ধাশীল। মূলত কিছু সংখ্যক পর্যটকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবায়নের পর এটা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া আসছে তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম