ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২,  9:58 AM

news image

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) সকালে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে আবুল কালাম। তিনি জুতা ব্যবসায়ী ছিলেন। জানা গেছে,

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে বাজার করে টমটমযোগে বাজারঘাটায় যাচ্ছিলেন ওষুধের জন্য। এ সময় বাস টার্মিনালের নারকেল বাগান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পথচারীরা এগিয়ে আসলে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ছুরিকাহত হয়েছেন, তা এখনও বিস্তারিত জানা যায়নি। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম