ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থীকে গুলি

#

০৯ নভেম্বর, ২০২১,  12:53 PM

news image

কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পিএমখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী রেজাউল করিম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পিএমখালী ইউনিয়নে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত রেজাউল পিএমখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। প্রত‍্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাতে একদল দুর্বৃত্ত ইউপি সদস্য প্রার্থী রেজাউলকে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম