ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৩,  10:29 AM

news image

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীর গুলিতে রওশন আলী নামে এক নেতা  (সাব মাঝি) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪ টার দিকে উখিয়া বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই ২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ। নিহত রওশন আলী ওই ক্যাম্পের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের সাব মাঝি (উপ-নেতা)। মো. ফারুক আহমেদ জানান, মাঝি বিকালে তার ক্যাম্পে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আবার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর সাথে জানুয়ারি থেকে এ পর্যন্ত (২ এপ্রিল) ২২ টি হত্যাকাণ্ড হল। এছাড়া এপিবিএন এর সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন আরও আরসার ২ নেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম