ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৫,  5:13 PM

news image

স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যে হামলা চালিয়েছেন, তা বিধি সম্মত নয় বলে জানিয়েছেন এক কংগ্রেস সদস্য।  কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই এ হামলা চালানো হয়েছে বলে দাবি তার। এমন অভিযোগ তোলা কংগ্রেস সদস্যের নাম রো খান্না। তিনি ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য। শনিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, ট্রাম্প কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের এখনই ওয়াশিংটনে ফিরতে হবে এবং প্রতিনিধি থমাস ম্যাসি ও আমার উত্থাপিত ওয়ার পাওয়ারস রেজল্যুশননের ওপর ভোট দিতে হবে, যাতে যুক্তরাষ্ট্র আরেকটি অন্তহীন মধ্যপ্রাচ্য যুদ্ধের ফাঁদে না পড়ে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। তবে সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তিরা কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক রয়েছে। রো খান্না এবং রিপাবলিকান থমাস ম্যাসি এর আগেও যৌথভাবে ওয়ার পাওয়ারস রেজল্যুশনন উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য ছিল কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান প্রতিরোধ করা। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম