ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  4:16 PM

news image

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ জয়ের মধ্যে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে সিরিজ হারের দুঃখ ঘুচালো টাইগাররা। এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে সব  উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা।  বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বল খেলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। দ্বিতীয় সাফল্যটাও আসে তার হাত ধরেই। ১৫ বলে ২ রান করা শাই হোপকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তাইজুল। এদিকে ৮ বলে ৪ রান করা শামারাহ ব্রুকসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেসার মোস্তাফিজুর রহমান।

দলের হয়ে কিছুটা হাল ধরেন অধিনায়ক নিকোলাস পুরান ও কেসি কার্টি। স্বাচ্ছন্দ্যে খেলে দুজন গড়েন ৬৭ রান। তবে ইনিংসের ২৭তম ওভারে নাসুম আহমেদের বল খেলতে গিয়ে সাজঘরে ফেরেন কার্টি। কার্টির ৬৬ বলে ৩৩ রানের সম্ভাবনাময়ী ইনিংস শেষ হয় হতাশায়।  এরপর কিছুটা সময় মাঠে রাজত্ব করেছিলেন পুরান। একের পর এক বড় সর্টস খেলে বাংলাদেশকে বিপদেই ফেলেছিলেন তিনি। তবে তাকে টিকতেই দিল না তাইজুল। ৪ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন পুরান। ৪৮ ওভার ৪ বলে ১৭৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে ১০ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনসহ ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধনে আসেন নাজমুল হোসেন শান্ত। আলজেরি জোসেফের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ১৩ বল খেলে ১ রানে সাজঘরে ফেরেন তিনি। শান্তর বিদায়ের পর দলকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু গুদাকেশ মোতির বলে সুইপ খেলতে গিয়ে আকাশে তুলে মারেন তামিম। ৫২ বলে ৩৪ রান করা ব্যাটারের ক্যাচ নেন আকিল হোসেন। ভেঙে যায় লিটনের সঙ্গে তার ৫০ রানের জুটি।  তামিম আউট হলেও লিটন খেলে যাচ্ছিলেন স্বাচ্ছন্দ্যে। তবে সে ছন্দে থাকতে পারলেননা তিনি। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ বলে ৫০ রান করে গুদাকেশ মোতির বলে আউট হন তিনি।  এরপর ধীরগতির এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার শটে নিয়ন্ত্রণ ছিল না খুব একটা। বেশির ভাগ বলেই রান নিতে ব্যর্থ হন রিয়াদ। ৪২.৬২ স্ট্রাইক রেটে ৬৫ বলে ৫০ রান করে নিকোলাস পুরানের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। মিরাজের ৩৫ বলে ১৬ রানের ইনিংস ও সোহানের ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে  এক জয় নিয়ে সিরিজের সমাপ্তি টানে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম