ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিল স্কটল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  12:57 PM

news image

টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের নেওয়া সিদ্ধান্ত যে খুব একটা ভালো হয়নি, তা বোঝা গেছে প্রথম ইনিংস শেষে। ক্রিকেটে তুলনামূলক নবীন দেশটিকে অল্প রানে আটকাতে পারেনি তারা। হোবার্টের বেলেরিভ ওভালে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৬০ রান গড়ে। ওপেনার জর্জ মুনসের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে তারা।

মুনসে উদ্বোধনীতে নেমে ৫৩ বল খরচায় ৬৬ রান করেন। আর কুলাম ম্যাকলয়েড ১৪ বলে ২৩ এবং মাইকেল জোনস ১৭ বলে ২০ রান করেন। শেষ দিকে ক্রিস গ্রেভস ১৬ রানে অপরাজিত থাকেন। অন্যরা খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত স্কটল্যান্ড একটা ভালো সংগ্রহ গড়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজেরি জোসেফ দুটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিয়েন স্মিথ, আকিল হোসেন, আলজেরি জোসেফ ও ওবেদ ম্যাকয়।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ ও ব্র্যাড হোয়েল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম