ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ওয়েব সিনেমায় সাদিয়া আয়মান

#

বিনোদন প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  7:12 PM

news image

‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে ‘বিভাবরী’—ছয় বছরের ক্যারিয়ারে সাদিয়া আয়মানকে বেশ কয়েকটি ওয়েব সিনেমায় দেখা গেছে। নতুন বছরে নতুন ওয়েব সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। তিনি জানান, গত বছরের শেষ ভাগে ওয়েব সিনেমাটির কাজ শেষ করেছেন। সেটি এই বছর ফেব্রুয়ারির মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার নাম, পরিচালক কে-সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সাদিয়া আয়মান বলেন, ‘এখনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা সিনেমার টিম থেকে কোনো ঘোষণা দেয়নি, ফলে সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারছি না। কাজটার মুক্তির জন্য অপেক্ষা করছি।’ এর বাইরে নতুন বছরে সাদিয়া আয়মানের দুটি নাটক মুক্তির অপেক্ষায় আছে। গত বছর নাটক দুটির কাজ শেষ করেছেন, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। নতুন বছরে আরেকটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘ওটার লুক টেস্ট আছে সামনে, লুক টেস্ট করার পর বুঝতে পারব।’ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমা ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে অভিনয় করে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০২৫ সালে যেমন অপ্রত্যাশিতভাবে খুব ভালো ভালো দুটি কাজ (উৎসব আর বোহেমিয়ান ঘোড়া) দর্শকদের দিতে পেরেছি। এ বছরও চাই, এ রকমই কিছু একটা হোক। কাজে কোয়ালিটি মেইনটেইন করতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম