ঢাকা ০১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ বজ্রবৃষ্টি হতে পারে ৪ বিভাগে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যু ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত: মির্জা ফখরুল মার্চ মাসে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত আশকোনা মেইন রোডের জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দিলেন ডিএনসিসি প্রশাসক আরও ৫ আসনে ভোটে কারচুপির অভিযোগে মামলা সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে: মুহাদ্দিস আব্দুল খালেক ইরানে কতদিন চলবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, জানালেন ট্রাম্প

ওয়াসার এমডির ব্যাংক হিসাব তলব

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২২,  1:47 PM

news image

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তার ব্যাংক হিসাব তলব করা হয়।  একইসঙ্গে তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তাকসিম এ খানের ব্যাংক হিসাব চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ। চিঠিতে তাকসিম এ খানের জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬৯৬৫৩৬০৯০৩৪৪, পাসপাের্ট নম্বর- ই০০২৩২৮৩, ওসি২২৬০৩৫২, ওসি৭০৭২৬২৬, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি তাকসিম এ খানের পরিবারের সদস্যদের বর্তমানে ও আগে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও দলিলাদি ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। এরপর ধাপে ধাপে সময় বাড়িয়ে তিনি এখনো বহাল তবিয়তে আছেন। বিতর্কিত তাকসিম এ খানের পুনর্নিয়োগের ক্ষেত্রেও বিধি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার নিয়োগে সিন্ডিকেট, ঘুষ লেনদেন, পদ সৃষ্টি করে পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করাসহ বিস্তর অভিযোগ রয়েছে ওয়াসার এমডির বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম