ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:41 AM

news image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে চলা সেই সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকায় পা রেখছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা। আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ। সে প্রস্তুতির জন্য শেষ সুযোগ মনে করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপে রিয়ালিটি চেকের পর এই সিরিজকে ধরা হচ্ছে দলের সীমাবদ্ধতাগুলো পূরণ করার শেষ সুযোগ। এদিকে, বাংলাদেশ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড।১৫ সদস্যের দলের নেতৃত্বভার দেয়া হয়েছে ফার্গুসনের কাঁধে। এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি তিনি। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম