ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়ানডে ক্যারিয়ারে ‘২০ সেঞ্চুরির বেশিও হতে পারে’, বললেন তানজিদ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৬,  10:57 AM

news image

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বড় কারিগর তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে তিনি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি করে জিতেছেন যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার। বাঁহাতি ওপেনার এবার জানালেন, অন্তত ২০টি সেঞ্চুরির চেষ্টা করবেন। মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ৭ ছক্কার ঝড় তুলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তামিম। ৪৫ টি-টোয়েন্টি ও ৩১ ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। তামিমের সেঞ্চুরির পর জাতীয় দলের সাবেক নির্বাচক ও বয়সভিত্তিক পর্যায় থেকে তাকে কাছ থেকে দেখা হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বাঁহাতি ওপেনারের কাছে অন্তত ২০টি সেঞ্চুরি দেখতে চান। “ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায়”- প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম।

সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব। ইনশাআল্লাহ।” তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমের কাছে হান্নানের এই চাওয়ার কথা জানানো হলে তিনি বলেন, এর চেয়ে বেশি সেঞ্চুরিও হতে পারে। “ইনশাআল্লাহ চেষ্টা করব (২০টি সেঞ্চুরি করার)। হয়তোবা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নাই তো অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।” এর আগে ভিন্ন আরেক প্রশ্নে তামিমের কাছে জানতে চাওয়া হয়, ক্যারিয়ার শেষে কতগুলো ভালো ইনিংস নিজের নামের পাশে দেখতে চান।

এর জবাবে সরাসরি কিছু না বলে কৌশলী উত্তর দেন ২৫ বছর বয়সী ওপেনার। “আসলে দেখেন আমি এত দূরে তাকাতে চাই না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। আজকে যেটা হয়েছে, এটা কিন্তু অতীত হয়ে গেছে। সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করব প্রত্যেক সিরিজের প্রত্যেক ম্যাচে ভালো কিছু অবদান রাখার।” “আপনি যেটা বললেন সেঞ্চুরির কথা, প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা- এটা তো সব ব্যাটারেরই থাকে যে প্রত্যেক ম্যাচে ভালো করবে, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করবে। তো আমার চেষ্টা থাকবে প্রত্যেক ম্যাচে কীভাবে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে পারি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম