ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ওয়াজ মাহফিলে বিতর্কিত কথা: ক্ষমা চাইলেন সেই সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২২,  10:38 AM

news image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ওয়াজ মাহফিলে বিতর্কিত কথা বলে মুসল্লিদের হাতে লাঞ্ছিত হওয়ার পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চাইলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত আলোচিত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। রোববার (৩০ অক্টোবর) রাত ১২টা ১৭ মিনিটে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। জানা গেছে, শনিবার (২৯ অক্টোবর) রাতে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামাদের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। এ সময় সেখানে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা লালবাগ জামিয়া কোরআনিয়া লালবাগ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মাওলানা আরিফ বিন হাবিব।

এদিকে আরিফ বিন হাবিবের বক্তব্যের পর মঞ্চে মাইক নিয়ে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘হুজুর যা বলছেন তা অনেকটাই ভুল। তিনি শবে মেরাজে বর্ণিত রাসুল (সা.) নিয়ে অনেক ঘটনা অসত্য ও কাল্পনিক বলে দাবি করেন’। এ সময় মাহফিল শুনতে আসা স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রঞ্জনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে থাকেন ও মাইক ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও কথা বলতে থাকেন তিনি। এক পর্যায়ে তিনি ধমকের গলায় চুপ থাকতে বললেও লোকজন ক্ষুব্ধ হয়ে অনেকেই তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এ ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসুবকে ভিডিও বার্তায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমার কোনো বক্তব্য ও ভুল-ভ্রান্তি যদি আপনাদের মনোপীড়ার কারণ হয়ে থাকে, যে কারণে আপনারা কষ্ট পেয়ে আমাকে যে গালিগালাজ করেছেন, তার জন্য আমার কোনো অভিযোগ নেই। আপনাদের কথা আমি মাথা পেতে নিলাম। আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি, আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, মনে আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আশা করি এ বিষয়টি নিয়ে কারও কোনো কথা বলার থাকলে আমাকে ডাকবেন, যেখানেই ডাকবেন যেভাবেই ডাকবেন আমি আপনাদের সবার সঙ্গে এসে কথা বলব’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম