ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ওয়াগনার সরে যেতেই একদিনে ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন, ২০২৩,  5:06 PM

news image

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই শহর দখলে নিতে ভূমিকা পালন করেছিল ইয়েভগেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ভাড়াটে ওয়াগনার বাহিনী। রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী শুক্রবার মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। এরপরই বাখমুতে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুত ও পার্শ্ববর্তী চিফলি লিম্যান এবং মারিঙ্কায় একদিনে কমপক্ষে ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ বাহিনীর বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা। একই সঙ্গে বাখমুতের আশেপাশে কয়েকটা অঞ্চল পুনর্দখলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র সের্হি চেরেভাতি এসব দাবি করেন। ইউক্রেনীয় বাহিনীকে দমন করতে রাশিয়া সেখানে একদিনেই ২৫ বার বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ভলোদিমির জেলেনস্কির দেশ। এছাড়াও খারকিভের কুপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম