ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  12:56 PM

news image

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ঢুকে পড়ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নুরজাহান বেগম বলেন, উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের একার বিষয় নয়, এটা আমাদের সবার। হাইপারটেনশন কেন হয়, সে বিষয়ে সচেতনতা জরুরি। কিন্তু আমরা প্রতিরোধের পথে যাচ্ছি না। তিনি বলেন, তামাক আমাদের ধ্বংস করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে এবং অধিকতর মুনাফা করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তাহলে চিকিৎসা ব্যয়ে যে ৭১ শতাংশ পকেট থেকে খরচ হয়, তা অনেকটাই কমে আসবে। ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই চিকিৎসা খরচের বড় কারণ। স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসা সরকার দেবে, এটা তার দায়িত্ব। কিন্তু জনগণেরও ভূমিকা আছে। আমি, আপনি সবাইকে সচেতন হতে হবে, প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগে আমাদের অতটা বেগ পেতে হবে না। গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে রোগ যেন দানা বাঁধতে না পারে, সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা। পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম