ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওষুধের দোকানে গর্ভপাতের বড়ি বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  5:14 PM

news image

যুক্তরাষ্ট্রে এখন থেকে যে কেউ খুচরা ওষুধ বিক্রির দোকান থেকে গর্ভপাতের বড়ি কিনতে পারবেন। বাইডেন প্রশাসনের নতুন একটি আইনের আওতায় যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ওষুধের দোকান থেকে গর্ভপাতের বড়ি মিফেপ্রিস্টোন কেনার অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর বিবিসি ও রয়টার্সের। তবে গর্ভপাতের এই বড়ি কিনতে হলে এখনও চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। ব্যবস্থাপত্র দেখিয়ে খুচরা ওষুধ বিক্রির দোকান থেকে বা ডাকযোগে গর্ভপাতের ওষুধ কেনা যাবে। বর্তমানে রোগীরা মিফেপ্রিস্টোন জোগাড় করে স্বাস্থ্য পরিষেবা থেকে। নতুন নিয়মে দোকান থেকে তারা এই ওষুধ পাবে।

এতে দেশটিতে ওষুধের মাধ্যমে গর্ভপাতের সংখ্যা যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এফডিএ তাদের ওয়েবসাইটে গত মঙ্গলবার জানিয়েছে, ওষুধ নিরাপত্তা সংক্রান্ত আরইএমএস প্রোগ্রামের অধীনে মিফেপ্রিস্টোনের নতুন সংস্করণ মিফেপ্রেক্স এবং এর অনুমোদিত জেনেরিক নির্দিষ্ট ফার্মেসি বা চিকিৎসকের তত্ত্বাবধানে বিতরণ করা যেতে পারে। গতবছর জুনে যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার আইন বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। এতে গর্ভপাতকে বৈধতা দেওয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’ অকার্যকর হয়ে পড়ে। আদালতের এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নারীদের কাছে গর্ভপাতের ওষুধ সহজলভ্য রাখার বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের আদেশ দিয়েছিলেন। গর্ভপাত অধিকার আইন বাতিল হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের বড়ির চাহিদা বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম