ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন

#

০৬ আগস্ট, ২০২৬,  4:30 PM

news image

জেলা প্রতিনিধি: নাটোর জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নায়েবের উপস্থিতিতেই আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি ভূমি অফিসের রেকর্ড রুমে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র নাড়াচাড়া করেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল কুদ্দুস নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালি করে আসছেন।


স্থানীয়দের ভাষ্য, গত ৫ আগস্টের পর আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে  অভিযোগ দাখিল করা হলে কিছুদিন তিনি নিষ্ক্রিয় থাকেন। তবে পরবর্তীতে আবারও নায়েবের যোগসাজশে আগের মতো কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা পেতে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের প্রশ্ন, ভূমি অফিসে যদি দালালরা অবাধে রেকর্ড রুমে প্রবেশ করে নথিপত্রে হাত দেওয়ার সুযোগ পায়, তাহলে সরকারি নথির নিরাপত্তা ও সেবার স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?


স্থানীয়দের মতে, বর্তমান সরকার ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু মাঠপর্যায়ে যদি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।


এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম