ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ওয়ারীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  11:48 AM

news image

রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে মাহাদী হাসান (১ বছর ৬ মাস) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাদী দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবার নাম আবুল বাশার। তিনি একজন ব্যবসায়ী। মৃত শিশুর মামা আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটে নিজ বাসার পাঁচ তলার রুমে তার মা লাকি বেগম রুটি বানাচ্ছিলেন। এ সময় মাহাদী হাসান হাঁটতে হাঁটতে বাড়ির এসির পানি রাখা বালতিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম