ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ওয়ানডে ক্রিকেটে কোনো পরিবর্তন আসছে না: আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  2:16 PM

news image

তিন ফরম্যাটের চাপে পড়ে সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপের পর আরও অনেকেই এ ফরম্যাটকে বিদায় জানানোর চিন্তা-ভাবনা করছেন। এমন পরিস্থিতিতে অনেকে ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়ানডে-কে বাদ দেওয়ার কিংবা এর ব্যাপ্তি কমানোর দাবিও উঠেছে ইতোমধ্যে। তবে ওয়ানডে নিয়ে সব উদ্বেগ ও দাবিকে উড়িয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  বুধবার বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মধ্যে ওয়ানডে নিয়ে কোনো উদ্বেগ কাজ করছে না।

ভারসাম্য রক্ষা করে তিন ফরম্যাটই চালু রাখতে চান তারা। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবে আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু একদিনের ক্রিকেট নিয়ে নয়।  আমরা সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালাতে চাই।  সে লক্ষ্যে প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’কিছু দেশ আন্তর্জাতিক খেলার চেয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিচ্ছে। এ নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’ তথ্যসূত্র: ক্রিকবাজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম