ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

ওমিক্রন: যুক্তরাষ্ট্রে দিনে ১০ লাখ করোনা আক্রান্তের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  10:33 AM

news image

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে যুক্তরাষ্ট্রে দিনে ১০ লাখ লোক করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হতে পারেন বলে হুঁশিয়ার করেছেন দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের বিদায়ী পরিচালক ফ্রান্সিস কলিন্স। রবিবার (১৯ ডিসেম্বর) তিনি এমন হুঁশিয়ারি দেন। খবর ডেইলি মেইল'র। ফ্রান্সিস কলিন্স বলেন, আমি জানি, লোকজন ক্লান্ত হয়ে পড়েছেন।

বিশ্বাস করেন, আমি নিজেও ক্লান্ত। আমরা এখনো জানি না, এই ভাইরাসের কতটা সক্ষমতা রয়েছে। যদিও ওমিক্রনের তীব্র রূপ নেওয়ার ঝুঁকি অনেকটা কম। তিনি আরও বলেন, আমরা যদি মহামারি প্রশমনের কলাকৌশলে মনোযোগী না হই, তবে এ দেশে দিনে ১০ লাখ মানুষও আক্রান্ত হতে পারেন। কেউ ওমিক্রনের মতো ভাইরাস প্রত্যাশা করে না জানিয়ে তিনি বলেন, এটি মোকাবিলা করা সত্যিকার অর্থে খুবই কঠিন। এটির ৫৭টি ভিন্ন রূপান্তর ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখন পর্যন্ত ৮৯টি দেশে এই সংক্রমণ দেখা দিয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন আছে, এমন সব এলাকায় মহামারির প্রাদুর্ভাবের হারও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম